শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার |

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, খেজুর বাগান ব্রিজের পাশে জ্যাট পেইন্টস কারখানার পিছনে স্থানীয় মো. হাসেন ফকিরের ছেলে জীবন ফকিরের টমেটো ক্ষেতে সকালে লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল পাঠান।

এ সময় লাশের পরনে ছিল লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জ্যাকেট। কোমরে অটোবাইকের চাবি, শার্টের পকেটে একটি বাটন মোবাইল, একটি টর্চ লাইট ও কিছু টাকা ছিল।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি, চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit