শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

প্রেক্ষাগৃহে চলছে দুই সিনেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পাওয়া সিনেমার মধ্যে ‘নয়া মানুষ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। চর মানুষের জীবনের দুঃখ-সুখের গল্পগাথা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। রওনক হাসান, মৌসুমী হামিদ ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদদের মতো তারকারা।
 
অন্যদিকে ‘দুনিয়া’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন  আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগরের মতো তারকারা। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী আইরিন। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সংশ্লিষ্টরা।
 
প্রসঙ্গত, শুক্রবার (৬ ডিসেম্বর) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সিনেমা দুটি। ছুটির দিনে নতুন সিনেমা মুক্তি পাওয়ায় অনেকেই পরিবার নিয়ে ভিড় জমাচ্ছেন বিভিন্ন প্রেক্ষাগৃহগুলোতে। এদিকে মুক্তির প্রথম দিন হওয়ায় সিনেমাটি দুটি ভালো ব্যবসা করবে কি করবে না সে বিষয়ে এখনও কিছু বলতে চাইছেন না হল মালিক কর্তৃপক্ষ। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit