বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

বেইজিং সামলাতে অভিজ্ঞ ব্যবসায়ী পারডিউকে বেছে নিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিড পারডিউকে বেছে নিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এমনটি জানান। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন।   

তীব্র অবিশ্বাস আর বাণিজ্যিক টানাপোড়েন নিয়ে চলতে থাকা দুই দেশের সম্পর্ককে দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য তিনি এই ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন সাবেক রাজনীতিবিদকে বেছে নিলেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি (ডেভিড পারডিউ) এ অঞ্চলে শান্তি বজায় রাখার পাশাপাশি চীনের নেতাদের সঙ্গে কার্যকর কর্মসম্পর্ক গড়ে তোলার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আগামী জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প। এরইমধ্যে তিনি বলে রেখেছেন, বেইজিং যদি অত্যন্ত আসক্তি সৃষ্টিকারী মাদক ফেন্টানিলের পাচার বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন।

২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সিনেটে জর্জিয়ার রিপাবলিকান সদস্য ছিলেন পারডিউ। তার ৪০ বছরের ব্যবসায়ী জীবন। আগে তিনি হংকংয়ে থাকতেন। কয়েক দশক ধরে সাধারণত যুক্তরাষ্ট্রের বেইজিং দূতাবাসে সাবেক রাজনীতিবিদদেরই নিয়োগ দেওয়া হতো। কিন্তু ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন পেশাদার অভিজ্ঞ কূটনীতিক নিকোলাস বার্নসকে নিয়োগ দেন। পারডিউ মনোনয়নে আবার সেই ঐতিহ্য ফিরে আসার ইঙ্গিত দেখা যাচ্ছে।

ট্রাম্প তার প্রশাসনের অন্যান্য শীর্ষ পদে চীনবিরোধী নেতাদেরই মনোনীত করেছেন। এর মধ্যে সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য প্রস্তাব করা হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আইওয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর টেরি ব্রানস্টাডকে বেছে নিয়েছিলেন। ব্রানস্টেড চীনের ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে বাণিজ্যিক উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। তবুও দুই পক্ষ নজিরবিহীন এক বাণিজ্যিক যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit