রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাল প্রজাপতি মেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- এ স্লোগানকে ধারণ করে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম প্রজাপতি মেলা। 

বৃহস্পতিবার মেলার আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সামনে সকাল সাড়ে ৯টা থেকে এবারের প্রজাপতি মেলা শুরু হবে। দিনব্যাপী এ মেলায় অন্যান্য বছরের মতো বর্ণাঢ্য র‍্যালির পাশাপাশি প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে। এছাড়া, মিলনায়তনের সামনের চত্বরে শিশুদের জন্য থাকবে পাপেট শোয়ের ব্যবস্থা। 

প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘প্লানটেশন ফর নেচারের’ প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদকে বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে। 

এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit