সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার, ব্যথিত বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা একেবারেই সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটেনের অলপার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যা বলেছে তাতে বাংলাদেশ ব্যথিত। ৫ আগস্টের পর বেশি মানুষ মারা গেছে–এমন তথ্য প্রকাশ করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

৫ আগস্টের পরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও জুলাই গণহত্যা, ছাত্র-জনতার ওপর গুলি চালানো ইস্যুতে অলপার্টি পার্লামেন্টারি গ্রুপ ছিল নিশ্চুপ। এ বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এত শিক্ষার্থীর মৃত্যুর কথা কোথাও তারা উল্লেখ করেনি।

তিনি বলেন, সেখানে বলা হয়েছে ৫ আগস্টের আগে মাত্র ২৮০ জন মারা গিয়েছে যেখানে সার্বিক মৃত্যুর সংখ্যা হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit