সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ইসরাইলি বাহিনীতে মানসিক সমস্যা ও আত্মহত্যা বৃদ্ধিতে উদ্বেগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের একজন কর্মকর্তা অধিকৃত অঞ্চলগুলোতে সৈন্যদের মধ্যে মানসিক রোগ ও আত্মহত্যার ঘটনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ ও সতর্কতা প্রকাশ করেছেন। আল-মায়াদিন সূত্রে জানা যায়, ইসরাইলি জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কাউন্সিলের প্রধান গিল জালসম্যান এই মানসিক সংকটের কথা বলেছেন। 

তিনি সতর্ক করেছেন যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে মানসিক রোগ এবং আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তিনি উল্লেখ করেন, ‘অধিকৃত অঞ্চলগুলোতে মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং সংকট ব্যবস্থাপনা সংস্থাগুলোতে রেফারেল গত বছরে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক আত্মহত্যার ঘটনা

ইসরাইলের পত্রিকা ইদিওত আহারনোথ গত ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গাজা ও লেবাননের যুদ্ধে দীর্ঘ সময় ধরে অংশগ্রহণ করা অন্তত ৬ জন ইসরাইলি সেনা সাম্প্রতিক মাসগুলোতে আত্মহত্যা করেছেন।

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ থেকে ফেরা ইসরাইলি সৈন্যদের মধ্যে আত্মহত্যার হার বৃদ্ধির বিষয়টি যুদ্ধের ফলে হওয়া গুরুতর মানসিক আঘাতকে নির্দেশ করে। 

প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনা ইঙ্গিত দেয় যে, গাজায় চলমান সংঘর্ষ এবং গণহত্যার কারণে ইসরাইলি সৈন্যদের মানসিক স্বাস্থ্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় গণহত্যা

গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেখানে এ পর্যন্ত ৪৫ হাজারেও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযান শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং নিজস্ব বাহিনীর মধ্যেও গভীর মানসিক প্রভাব ফেলছে।

ইসরাইলি অধিকৃত অঞ্চলগুলোতে মানসিক রোগের এই সংকট ইসরাইলি প্রশাসনের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের সামরিক বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং এই সংকটের সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। সূত্র: ইরনা

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit