সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : বিসিএস পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এক সপ্তাহের মধ্যে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ধর্মীয় স্বাধীনতা-মৌলিক মানবাধিকারকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র: বাংলাদেশ প্রসঙ্গে বেদান্ত প্যাটেল
সভা শেষে মোখলেস উর রহমান বলেন, বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারী সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না। আগামী ১ সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

সিনিয়র সচিব জানান, এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে ১০০।

বর্তমান নিয়ম অনুযায়ী, একজন চাকরি প্রার্থীকে বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য ৭০০ টাকা ফি দিতে হয়। আর মৌখিক পরীক্ষায় নির্ধারিত রয়েছে ২০০ নম্বর।

চাকরির আবেদন ফি কমানোর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও একই তথ্য জানিয়েছিলেন। তিনি ফেসবুকে দেয়া এক পোস্টে লেখেন, আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit