বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ধনে পাতা খেলে কী হয় জানেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : জেনে নিন ধনে পাতার উপকারিতাগুলো-

১. পরিপাকতন্ত্রের উন্নতি: ধনে পাতা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি গ্যাস, বদহজম এবং পেটের অস্বস্তি দূর করতে কার্যকর।

২. রক্ত পরিশোধন: ধনে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।

৩. শরীরের প্রদাহ কমানো: এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সহায়তা করে।

৪. কোলেস্টেরল নিয়ন্ত্রণ: ধনে পাতায় এমন উপাদান আছে যা খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।

৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা: এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

৬. ত্বক ও চুলের জন্য উপকারী: ধনে পাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে। এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের সুরক্ষা দেয়।

৭. ইমিউনিটি বাড়ায়: ধনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, কারণ এতে ভিটামিন এ, সি এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে।

৮. ডিটক্সিফিকেশন: ধনে পাতা শরীরের ভারী ধাতু এবং বিষাক্ত পদার্থ বের করে দেয়ার ক্ষমতা রাখে।
 
তাছাড়া ধনে পাতা বেশি খাওয়ার ফলে কারো কারো অ্যালার্জি হতে পারে বা রক্তচাপ খুব কমে যেতে পারে। তাই পরিমাণে খাওয়ার পরামর্শ দেয়া হয়। পরিমাণে বেশি খেলে কী ক্ষতি হয় দেখে নিন।
 
১. লিভারের ক্ষতি: অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে। এতে থাকা এক ধরনের উদ্ভিজ তেল শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে। এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে। কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতিসাধন করে।

২. নিম্ন রক্তচাপ সৃষ্টি: অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃৎপিন্ড ক্ষতিগ্রস্ত হয়। এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে। চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা খাওয়ার পরামর্শ দেন। তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে। এছাড়া এটি মাথাব্যথারও কারণ হতে পারে।

৩. পেট খারাপ: স্বাভাবিকভাবে ধনেপাতা গ্যাস্ট্রোইনটেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে। কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে পাকস্থলীর হজমক্রিয়ায় সমস্যা তৈরি করে। এক গবেষণা বলছে, সপ্তাহে ২০০ গ্রামের বেশি ধনেপাতা খেলে তা গ্যাসের ব্যথা, পেটে ব্যথা, পেট ফোলা, বমি হওয়া এমনকি ডায়রিয়ার কারণ হতে পারে।
 
৪. ত্বকের সংবেদনশীলতা: সবুজ ধনেপাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক উপাদান থাকে যেটি ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে। কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে ত্বক ভিটামিন ‘কে’ থেকে বঞ্চিত হয়। এছাড়া ধনেপাতা ত্বকে ক্যানসারও তৈরি করে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit