সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

প্রথম নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :নামিবিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল এসডব্লিউএপিও’র সদস্য নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর ৩৪ বছর ধরে তার দল ক্ষমতায় রয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে জানা যায়, নির্বাচনে তিনি প্রায় ৫৭ শতাংশ বৈধ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫০ শতাংশ ভোটের প্রয়োজন হয়।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নান্দি নাদাইতওয়া বলেন, ‘নামিবিয়ার জনগণ শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।’

তিনি ষাটের দশকে এসডব্লিউএপিও দলে যোগ দেন। সে সময় দলটি স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল এবং স্বাধীনতাপ্রাপ্ত গণতান্ত্রিক যুগে তিনি বিদেশমন্ত্রীসহ বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের সদস্য প্যান্দুলেনি ইতুলা। নির্বাচনে তিনি ২৬ শতাংশ ভোট দ্বিতীয় অবস্থানে রয়েছে।

নামিবিয়ায় আলাদাভাবে জাতীয় পরিষদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে এসডব্লিউএপিও ৯৬টি আসনের মধ্যে ৫১টি আসন জয়লাভ করেছে। অন্যদিকে আইপিসি ২০টি আসন পেয়ে বিরোধী দল হিসেবে জাতীয় পরিষদে থাকবে।

আইপিসি নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়া গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit