সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চীনের ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনাভাইরাস, দাবি মার্কিন কংগ্রেস কমিটির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশের রাজধানী শহর উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছিল কোভিড-১৯।

চর্চিত এই তত্ত্বটিকেই সমর্থন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিটি। সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ওই কমিটি।

রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট সাবকমিটি অন দ্য করোনাভাইরাস ক্রাইসিস জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, করোনাভাইরাস ‘সম্ভবত একটি পরীক্ষাগার বা গবেষণা সম্পর্কিত দুর্ঘটনার কারণেই উদ্ভূত হয়েছিল।

৫২০ পৃষ্ঠার প্রতিবেদনটি তৈরি করতে দুই বছর লেগেছে। কমিটি মহামারীর জন্য ফেডারেল এবং রাজ্য পর্যায়ের প্রতিক্রিয়া, এর উৎস এবং টিকা দেওয়ার প্রচেষ্টার দিকে নজর দিয়েছে।

কংগ্রেসকে একটি চিঠিতে প্যানেলের রিপাবলিকান চেয়ারম্যান ব্র্যাড ওয়েনস্ট্রুপ বলেন, “এই কাজটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে পরবর্তী মহামারীর পূর্বাভাস দিতে, পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত করতে, পরবর্তী মহামারী থেকে নিজেদের রক্ষা করতে এবং পরবর্তী মহামারীকে প্রতিরোধ করতে সাহায্য করবে।”

প্রতিবেদনে আরও বলা হয়ছে, ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএস) জানিয়েছে, প্রাদুর্ভাবের আগে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে গবেষণার সময় ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। সূত্র: আল-জাজিরা, ফক্সনিউজ

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit