বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

দুর্গাপুরে প্রতিবন্ধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনে এদিবস পালিত হয়।এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালি শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষ সোমেশ্বরী মিলনায়তনে ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে, কারিতাস প্রকল্পের এনিমেটরস সারেং তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার, আইসিটি অফিসার সামিউল আলম শামীম,সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান প্রমুখ।বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। এ সময় তারা কারিতাসকে ধন্যবাদ জানান এসব আয়োজনের জন্য। আলোচনা শেষে শিশু ও বৃদ্ধসহ ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit