শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

নওগাঁয় ট্রেনে কাটাপড়ে বাবা মেয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী(৩৫) ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন। কোরবান আলী বাকপ্রতিবন্ধি ছিলেন।
এই বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সাড়ে ৯ টার দিকে উত্তরবঙ্গগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার  সময় ট্রেনে কাটা পড়ে মারা যান বাবা মেয়ে। সকালে রেল লাইনের ওপড়  তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত কোরবানের ভাই ইউসুফ আলী জানান , পারিবারিক কলহের জেরে বাকপ্রতিবন্ধি কোরবান আলী মেয়েকে নিয়ে একসাথে আত্মহত্যা করে থাকতে পারে। তাদের মরদেহ উদ্ধার করার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুইজনের (বাবা- মেয়ের) লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit