শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

নিজের প্রেমিক সম্পর্কে দীঘি যা জানালেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী থেকে তারকা খ্যাতি পাওয়া চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির মাঝে মাঝেই প্রেমের খবর ছড়ায়। তার মতো সুন্দরী অভিনেত্রী প্রেম ছাড়া থাকবেন, এটা স্বাভাবিকভাবেই মানুষ বিশ্বাস করতে পারেন না। তবে কারো সাথেই এখন প্রেম করছেন না তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসব কথা জানান দিঘি।

এক প্রশ্নের জবাবে দিঘী বলেন, আমি কারো সাথে প্রেম করছি না। প্রথমত কথা এইটা। দ্বিতীয়ত আমার বিয়ে করার কোন প্ল্যান বা ইন্টেনশন এখন একদমই নেই। আমি ১০ বা ১৫ বছর আগে বলেছি ১৫ বছর পর বিয়ে করবো। কিন্তু এখনো আবার বলি যে, হ্যাঁ ১০-১৫ বছর পরে বিয়ে করবো।

তিনি আরও বলেন, কারণ আমার মনে হয় যে বিয়েটা একদম শেষে গিয়ে করবো। যখন আসলে মনে হবে আমার ক্যারিযারে সব অর্জন করা শেষ। আমার আর অর্জন করার মতো কিছুই নেই। তখন আমি বিয়ে করার দিকে এগিয়ে যাবো।

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ।

চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit