শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ০১ ডিসেম্বর ২০২৪ রবিবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি 

হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ।

প্রো ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, সংঘাতময় বিশ্বে শান্তি স্থাপনের জন্য মানুষের মধ্যে আস্থা, বিশ্বাস ও সহমর্মিতার সম্পর্ক গড়ে তোলা 

খুবই জরুরি। বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা সমাজে পরমতসহিষ্ণুতা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে দায়িত্বশীল 

ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit