শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

জিতকে মনে প্রাণে ভালোবেসেছেন, বিস্ফোরক মন্তব্য স্বস্তিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেতা জিৎ ও অভিনেত্রী স্বস্তিকার সম্পর্ক একটা সময় ওপেন সিক্রেট ছিল। যদিও প্রেম নিয়ে প্রকাশ্যে কোনো দিন কথা বলেননি তারা। বিবাহ-বিচ্ছিন্না ও এক সন্তানের মা স্বস্তিকাকে মন দিয়েছিলেন সুপারস্টার জিৎ। ব্রেকআপের এক যুগ পর বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। 

গতকাল শনিবার (৩০ নভেম্বর) ছিল জিতের জন্মদিন। মধ্যরাত পেরোনোর পর ‘প্রথম প্রেম’ নিয়ে আনকাট স্বস্তিকা প্রকাশ্যে জানিয়ে দিলেন— একটা সময় জিতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তার। তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখেছেন তিনি। জিতের জন্মদিনে ভালোবাসার কথা মেনে নিলেন স্বস্তিকা। কেন ভেঙেছিল তাদের প্রেম, সে কথা আজও অজানা।

এদিকে মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। দুই বছরে ভাঙে তাদের সংসার। যদিও আজও ডিভোর্স হয়নি অভিনেত্রীর। একরত্তি মেয়ে কোলে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন তিনি। এরপর টালিউডে নতুন করে ক্যারিয়ার শুরু করেন স্বস্তিকা মুখোপাধ্যায়।  উল্লেখ্য, জিতের সঙ্গেই আগামী ছবির কাজ শুরু করবেন নির্মাতা শ্যামসুন্দর দে। যৌথ প্রযোজনার ‘লায়ন’  ছবিতে আছেন ঢালিউড নির্মাতা রায়হান রাফী। জিতের জন্মদিনে সেই খবরে খুশি তার ভক্ত-অনুরাগীরা। 

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit