শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম

‘সংস্কার ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্র মেরামত (সংস্কার) না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়েই আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম।

প্রেস সচিব বলেন, আগামী ৩১ ডিসেম্বর সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে। এরপর আমরা সবাই মিলে আলোচনা করব।

এছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit