শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? আগুন-বোমাবাজির সঙ্গে জড়িতরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ বিলিয়ন ডলারের বেশি ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রকে শর্ত মেনে নিতে আলটিমেটাম দিলো ইরান

জানা গেলে যেখানে আছেন যুবলীগ চেয়ারম্যান পরশ!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সারাদেশ। এক পর্যায়ে অভাবনীয় গণঅভ্যুত্থানে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের দলীয় মন্ত্রী-এমপি এবং সিনিয়র নেতারা অনেকে বিদেশে পালিয়ে গেছেন, কেউ দেশেই আত্মগোপনে, কারাবন্দী। শেখ পরিবারের কয়েকজন সদস্যও ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন। সেই সময় বা তার আগেই দেশ ছাড়েন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সর্বশেষ কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

জানা যায়, হাইভোল্টেজ অনেক নেতা পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের লুট করা টাকা দিব্যি খরচ করে ঘুরে বেড়াচ্ছেন। দলটির অনেক নেতাকর্মীর এমন অনেক ছবি হরহামেশাই সোস্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায়।

এবার সেই সোস্যাল মিডিয়ার কল্যাণে উঠে এলো যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পটুয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদারের ছবি। পরিবারের সঙ্গে আনন্দঘন মূহর্ত কাটাচ্ছেন তারা ।

সাংবাদিক জুলকারনাইন তাদের ছবি তার ভেরিফায়েড ফেসবুকপোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশে কর্মীরা আছে দৌঁড়ের উপর, আর কানাডায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পটুয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদার, বন্ধু ও পরিবার স্বজন নিয়ে বেশ ভালোই আছেন।

সম্প্রতি কানাডার টরোন্টো শহরে, দ্যা সুলতান’স টেন্ট এন্ড ক্যাফে মারোক’এ তাদের দেখা যায় বলেও ওই পোস্টে জানান সাংবাদিক জুলকারনাইন।

ওই পোস্টের মন্ত্যেবের ঘরে তিনি আরও জানান, ছবিগুলো জুলাইয়ের শেষ সপ্তাহে তোলা। বর্তমানেও তারা সেখানেই আছেন।

সোস্যাল মিডিয়ায় পোস্টটি মূহর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা পোস্টটিতে তাদের নানা ধরণের মন্তব্যও ছুঁড়ে দিচ্ছেন।

অনেকেই বলছেন,সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত উক্তির পুনরাবৃত্তি করছেন, যায় যদি যাক প্রাণ, যুবলীগের নেতারা ভগবান। তাঁরা মনে করছেন নেতারা ভগবান। তাঁদের কিছুই হয় না। যত যন্ত্রণা সব দিনশেষে কর্মীদেরই বহন করতে হয়। আর নেতারা থাকেন বহাল তবিয়তে। ভগবানের যেমন কিছু হয় না তারা বলছেন ঠিক তাদের ও কিছুই হয় না।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit