শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : দশ দিনের সফরে আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১ নম্বর) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (২৯ নভেম্বর) বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনূস আলী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সস্ত্রীক ঢাকা ছাড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে লন্ডনে তিনি বিএনপির দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন।

জানা গেছে, বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করার ইস্যু নিয়ে মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন।

এরই মধ্যে মির্জা ফখরুলকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি, এমনটি জানিয়ে সেখানকার বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে তারা বিমানবন্দরে যাবেন। পরে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর বিকেলে রয়েল রিজেন্সিতে ‘বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, সবশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মির্জা ফখরুল দুইবার লন্ডন গিয়েছিলেন। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম তিনি সরাসরি লন্ডনে যাচ্ছেন।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit