রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

মোঃ মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

মোঃ মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে আমদানি রফতানি কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে একই স্থানে সমাবেশ ডাকায় সমগ্র ভূরুঙ্গামারী উপজেলায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন।বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এই পত্রে এই আদেশ জারি করা হয়। 

এই আদেশ পত্রে বলা হয়- ২৮ নভেম্বর/২৪ সোনাহাট স্থল বন্দর এলাকায় একই স্থানে এবং একই সময়ে বিএনপির ২ গ্রুপের পক্ষ থেকে সমাবেশ আহ্বান করা হয়েছে এবং উক্ত সমাবেশ ঘিরে সমগ্র ভূরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভবনা রয়েছে। যেহেতু ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটস্থল বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে পাথর ও কয়লা আমদানী করা হয় এবং সরকারি রাজস্ব আয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভূত পরিস্থিতির কারণে সরকারি স্বার্থ ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।

তাই সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় ২৮/১১/২০২৪ তারিখ এই সময়ে সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় ১৪৪ ধার জারি করা হয়েছে। এসময় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশিয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ (পাঁচ) বা অধিসংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থলবন্দরের একাধিক ব‍্যবসায়ী জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার এর নেতৃত্বে ব‍্যবসায়ীদের একটি অংশ সোনাহাট স্থলবন্দর আমদানি রফতানি কারক সমিতির এক জরুরী সাধারণ সভায় অংশ নিয়ে গতকাল বুধবার বিকেলে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই খবর শুনে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বিপুল সংখ্যক নেতা- কর্মী নিয়ে বুধবার রাতে সোনাহাট স্থলবন্দরে এসে আজ বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। এতে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সংঘাত এড়াতে ও শান্তি শৃংখলা রক্ষায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকেই এ আদেশ কার্যকর করা হয়। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ওই সময় উলেখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরণের সভা-সমাবেশ করা যাবে না। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit