রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ভূরুঙ্গামারীতে দুই দিন ব্যাপী এলসিএস সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলজিইডি’র ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় এলসিএস দলের সামাজিক সচেতনতা ও কারিগরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় শাহীহাট এলসিএস দলের মোট ৭৫ জন সদস্য এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

বৃহস্পতিবার কর্মশালার সমাপনী দিনে উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রভাতী প্রকল্পের মার্কেট সুপার ভিশন ও লাইভলি হুড অফিসার মো: মঞ্জুরুল ইসলাম প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে এলসিএস মনিটরিং অফিসার রোস্তম আলী ও সহকারি ফিল্ড অফিসার বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।

কুড়িগ্রামের ৯ টি উপজেলায় এ প্রকল্পের অধীনে চুক্তিবদ্ধ নারী শ্রমিক দলের সদস্যরা (এলসিএস) গ্রামীণ সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, গ্রামীণ হাট বাজার উন্নয়ন, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ ছাড়াও গ্রামীণ হাট বাজারে মহিলা মার্কেট নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit