শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম

আইজিপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের (ওএইচসিএইচআর) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে আইজিপি স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সংক্ষুব্ধ জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশ সদস্যদের মনোবল বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আইজিপি উল্লেখ করেন। আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করায় ওএইচসিএইচআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit