শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বিয়ের পর এখনো হানিমুন শেষ হয়নি সোনাক্ষী-জাহিরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল চলতি বছরের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন । এ তারকা দম্পতির বিয়ে নিয়ে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দুজনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন। 

এদিকে বিয়ের পাঁচ মাসের মধ্যেই চতুর্থবার হানিমুনে গেলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তারা। এর আগে সোনাক্ষী-জাহির আমেরিকা ও ফিলিপাইনে ঘুরে এসেছেন। এবার তারা ইতালিতে ঘুরতে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে ইতালির সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। এ দম্পতিকে দারুণ খাবার উপভোগ করতেও দেখা গেছে। সেখানকার বাজার থেকে তিনি অনেক ব্যাগ ও জ্যাকেটও কিনেছেন।

আরেকটি ভিডিওতে ইতালির রাস্তায় মজা করতেও দেখা গেছে এ তারকা দম্পতিকে। অভিনেত্রী রসিকতা করে জাহির ইকবালকে নানা মজার কথা বলছেন, যা দেখে জাহিরের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। তিনি সোনাক্ষীকে তার নানা অভিজ্ঞতাও শেয়ার করেছেন এবং অভিনেত্রী তাকে বলেন—আমি তোমাকে ভালোবাসি।

উল্লেখ্য, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। অভিনেতা সালমান খানের পার্টিতে আলাপ হয় দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির ইকবাল। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু অভিনেত্রী সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সঙ্গেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এ জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit