সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট। সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জোট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহবান জানায়। 

সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সন্ধ্যা ৬টার পর থেকে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ থেকে চিন্ময় প্রভুর মুক্তি দাবি তোলা হয়। 

এ সময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তাদের দাবি শান্তিপূর্ণ আন্দেলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘চেরাগীতে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit