শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মেধা-যোগ্যতায় পুলিশে নিয়োগ পাচ্ছেন ২০ তরুণ-তরুণী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে ঝালকাঠিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জন তরুণ-তরুণী নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইনে নিয়োগ পরীক্ষার  চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার এবং মিষ্টিমুখ করান। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুস ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এসব তরুণ-তরুণী।
এ বিষয়ে কথা হয় সুপারিশপ্রাপ্ত কয়েকজনের সঙ্গে। তারা বলেন, জীবনে প্রথমবার চাকরির আবেদন করে আজ নিজেদের মেধা ও যোগ্যতায় চাকরি পাওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশ সুপারকে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ ২০ তরুণ-তরুণী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। মেডিকেল পরীক্ষার পর নিয়োগপ্রাপ্ত হবেন।  আজ যারা নিয়োগের জন্য মনোনীত হয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুস বিনিময় করতে হয়নি।

তিনি আরও জানান, আশা করছি যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। তাদের জন্য রইল অনেক শুভকামনা। উল্লেখ্য, কনস্টেবলের ২০ পদের বিপরীতে ৪৯০ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হন।  ৫৫ জনের মধ্যে আইকিউ ও ইকিউ যাচাই করে ২০ জনকে নির্বাচিত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit