রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

সেতাবগঞ্জে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা বজলুর রশিদ কালুর মতবিনিময় সভা

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৮ Time View
মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপি’ র যুগ সাধারণ সম্পাদক বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু সোমবার সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। বেলা ১২টায় প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুল ওয়ারেশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আ ন ম বজলুর রশিদ কালু বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার দেশের গণমাধ্যমের গলা চেপে ধড়ে ছিল। সাংবাদিকদের লেখনীর কোন স্বাধীনতা ছিল না।

দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিক ভাবে দুর্বল করেছে। দেশের মানুষ তথা বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ করলে রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে তাদের উপর দমন পীড়ন চালানো হয়েছে। ৫ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিষ্ট মুক্ত হয়েছি। বর্তমান অন্তর্বর্তী কালিন সরকার যেন সুষ্ঠু সুন্দর ভাবে সকল অপরাধ দুর্ণীতি বন্ধ করতে পারে সে জন্য আমরা এই সরকারকে সার্বিক ভাবে সহযোগিতা করতে চাই।

এছাড়াও সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সম্পাদক যথাক্রমে মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, সাকিল চৌধুরী, সদস্য যথাক্রমে বরুন চন্দ্র সরকার, ফরিদ আহমেদ, মীর মোশারফ হোসেন, মোঃ লতিফুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা যুবদলের আহবায় সুমন চৌধুরী, বিরল উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন। এসময় বোচাগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ মনোয়ারা লিয়াকত, সেতাবগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান, বিরল উপজেলা যুবদল নেতা মোঃ হোসাইন, ছাত্র নেতা মোঃ মিরাজুল ইসলামসহ স্থানীয় এবং বিরল উপজেলা বিএনপির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit