রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

মাটিরাঙ্গায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ৭ ইউনিয়ন পরিষদের  গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় মাটিরাঙ্গা  কর্মশালায় মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে ফোকাল পার্সেন্ট কর্মকর্তা (উপ-সচিব) এম এম ইমরুল কায়েস, স্থানীয় সরকার খাগড়াছড়ির উপ-পরিচালক উপ-সচিব নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন। এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, মাটিরাঙ্গা  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ( কোচ সমন্বয়ক) শেখ আশ্রাফ উদ্দিন, সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা (কোচ সমন্বয়ক) ওবায়দুল হক, উপজেলা ইন্জিনিয়ার শাহজাহান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit