শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম

মোংলা বন্দরে চার বছরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : পশুর নদীতে নাব্যতা কমে যাওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। বড় জাহাজগুলোকে বন্দরে প্রবেশের আগেই বহির্নোঙরে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য নামাতে হচ্ছে।

এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে। সময়মতো পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক ব্যবসায়ী এখন চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দিচ্ছেন। এর প্রভাব পড়েছে জাহাজের আনাগোনায়। গত চার বছরে মোংলায় জাহাজ আসার সংখ্যা কমেছে প্রায় ৪২ শতাংশ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে ৯৮৭টি জাহাজ এসেছে ও ৯৯৪টি জাহাজ বন্দর ছেড়ে যায়। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই মোংলায় সর্বনিম্ন জাহাজ চলাচল।

বন্দরটিতে জাহাজ আগমন ও নির্গমন সর্বোচ্চ ২০২১-২২ অর্থবছরে, যথাক্রমে ১ হাজার ৭১২ ও ১ হাজার ৭০৮টি। নাব্য সংকটের কারণে এরপর থেকে ধারাবাহিকভাবেই তা কমেছে। ২০২২-২৩ অর্থবছরে আগমন কমে ১ হাজার ২২৩টিতে দাঁড়ায়। ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ১ হাজার ৮৯, ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৫২ এবং সর্বশেষ অর্থবছরে ৯৮৭টি।

চার বছরে আগমনের সংখ্যা কমেছে ৭২৫টি। একই সময়ে জাহাজের প্রস্থানও ৭১৪টি কমেছে।

বিশেষ করে ভারত-বাংলাদেশ প্রটোকল ও অন্যান্য শ্রেণির জাহাজ চলাচলে বড় পতন দেখা গেছে। ২০২১-২২ অর্থবছরে এ শ্রেণিতে ৮২৬টি জাহাজ এলেও গত অর্থবছরে এসেছে মাত্র ১৭২টি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এসেছে ২১৩টি জাহাজ। মাসিক গড় প্রায় ৭১টি, যা আগের অর্থবছরের গড় ৮২টির চেয়ে কম।

বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য বলছে, জেটি ও মুরিং বয়ায় ৬ থেকে ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ নোঙরের সুযোগ রয়েছে। সর্বোচ্চ ২২৫ মিটার দীর্ঘ জাহাজ প্রবেশ করতে পারে। তবে চ্যানেলের গভীরতা জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল। সাগরের প্রবেশমুখে পলি জমে অগভীরতা তৈরি হওয়ায় বড় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বর্ষায় পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ চলাচলের সুযোগ পাওয়া যায়।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, খুলনার চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, বড় জাহাজকে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য খালাস করে অবশিষ্ট মালামাল নিয়ে বন্দরে আসতে হচ্ছে। এতে পরিচালন ব্যয় বাড়ছে। নাব্যতা অনুকূলে না থাকলে জাহাজ মালিকরা বিকল্প বন্দর বেছে নিচ্ছেন। কেউ মোংলায় আসতে রাজি হলেও বাড়তি ভাড়া চাইছেন।

অন্যদিকে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, কনটেইনারবাহী ও গ্যাস পরিবহনকারী জাহাজের সংখ্যা কমে যাওয়াও সংকটের অন্যতম কারণ। পণ্য পাঠানোর সময়সূচি রক্ষা করতে না পারায় রপ্তানিকারকরা চট্টগ্রামমুখী হচ্ছেন। নির্ধারিত সময়ে পণ্য না পৌঁছালে বিদেশি ক্রেতারা তা গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন।

ব্যবসায়ীরা সড়ক যোগাযোগ ও শুল্কায়ন কার্যক্রমের ধীরগতির বিষয়টিও সামনে এনেছেন। তাঁদের অভিযোগ, কাস্টমসের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে এক দিনের কাজ শেষ করতে ১১ দিন পর্যন্ত লেগে যাচ্ছে। দ্রুত সেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

তবে জাহাজের সংখ্যা কমলেও পণ্য ওঠানামার পরিমাণ বেড়েছে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। জনসংযোগ দপ্তরের লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছর থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বোচ্চ কার্গো হ্যান্ডলিং হয়েছে। সংস্থাটির মতে, আন্তর্জাতিক বাণিজ্য, রাজনৈতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন কারণে জাহাজের সংখ্যা ওঠানামা করে। 

তথ্যসূত্র : বণিকবার্তা

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৬,/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit