শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানায়, কঠোর সিদ্ধান্তের পথে বিজিএমইএ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : শ্রমিক অসন্তোষে দেশের পোশাকশিল্পে অস্থিরতা বাড়ছে। সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারের মধ্যে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে কারখানা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন পোশাকশিল্পের মালিকরা। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে অংশগ্রহণ থেকেও বিরত থাকার চিন্তা করছেন তারা। এ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে শনিবার বিশেষ সাধারণ সভা ডাকার পরিকল্পনা করছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ওই সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন কার্যক্রমের ওপর এর প্রভাব পর্যালোচনা করা হয়। এতে বিজিএমইএর সাবেক নেতা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও ড. রুবানা হকসহ অনেকে।

বৈঠকে উপস্থিত একাধিক বিজিএমইএ নেতা যুগান্তরকে জানান, বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। এর মধ্যে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে শনিবার বিশেষ সাধারণ সভায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। তাদের মতে, কারখানায় আন্দোলন ও সংঘাত চলতে থাকলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে। এতে একদিকে উৎপাদন ব্যাহত হবে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৈঠকে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা, তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে মালিকদের মধ্যে মতভিন্নতা রয়েছে। শনিবারের সভায় বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। বিজিএমইএ সূত্র জানায়, বুধবার সাভার-আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়া এলাকার ১৪০টি কারখানা রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানার কোথাও উৎপাদন বন্ধ, কোথাও কর্মবিরতি, আবার কোথাও বিক্ষোভ হয়েছে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে কারখানা বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি মজুরি বোর্ডের কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। ফলে শ্রমিক অসন্তোষ নিরসনে আগামী কয়েক দিন পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit