ডেস্ক নিউজ : দেশের বাজারে পরপর তিন দফায় কমল স্বর্ণের দাম। এর মধ্যে গত বৃহস্পতিবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা ছাড় দেওয়া হয়েছে। নতুন এই দর অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, যা গত দিন সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:৩৩