রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা কারিতাস সিএমএলআরপি-২ প্রকল্প কতৃক সোমবার ১১৫ জন উপকারভোগীদের মাঝে ৪ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কৃষ্ণপুর শাখা ব্যবস্থাপক শিহাব উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক, এছাড়াও গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী প্রকল্পের মধইল বাজারে অবস্থিত সিএমএলআরপি-২ প্রকল্প অফিসে আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১১৫ জন উপকারভোগীদের মাঝে সর্বমোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য প্রদান করা হয়েছে। প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ২৬ জনকে মাচায় ছাগল পালন, ১৬ জনকে হাঁস-মরগী পালন, ৪ জনকে মাছ চাষ, ৪ জনকে সমন্বিত সবজি চাষ, ৪ জনকে বস্তায় আদা চাষ, ২ জনকে ধান ও গম চাষ,  ২ জনকে সরিষা চাষ ও ২ জনকে কেঁচো সার উৎপাদনে মোট ৬০ জনকে  ৩ হাজার ৫শ টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । 

প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ৫ জনকে টেইলরিং, ১৬ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ৪ জনকে হস্তশিল্প কাজে মোট ২৫ জনকে ৪ হাজার টাকা করে ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষুদ্র কৃষকদের সারা বছর ব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য ১২ জনকে সমন্বিত সবজি চাষ ও ৮ জনকে বস্তায় আদা চাষে মোট ২০ জনকে  ৫ হাজার টাকা করে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । প্রতিবন্ধীদের আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ৮ জনকে মাচায় ছাগল পালন, ১ জনকে রাজহাঁস পালন ও ১ জনকে বস্তায় আদা চাষ মোট ১০ জনকে  ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit