রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

 নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সিএনজি ড্রাইভারসহ দুজন আহত হয়েছেন। নিহত মো.ইয়ামিন ওরফে হেনজু (২৫)। তিনি হাতিয়ার হরনী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো.বাহারের ছেলে।  

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হেনজু সিএনজি চালিত অটোরিকশা যোগে চেয়ারম্যান ঘাট থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়।

একপর্যায়ে অপরদিক থেকে আসা পিকআপ ভানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ২জন সিএনজি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে কাঁচপুর ব্রীজ এলাকায় পৌছলে হেনজু মারা যায়।   

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit