রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

‘ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনি নারীদের রক্ষা করুন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা থেকে ফিলিস্তিনি নারীদের সুরক্ষা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকায়ি রবিবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান।

গত এক বছরের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে যার বেশিরভাগ শিকার সেখানকার নারী ও শিশুরা।

ইসমাইল বাকায়ি বলেন, ‘দশকের পর দশক ধরে ফিলিস্তিনি নারী ও মেয়েরা নজিরবিহীন এবং ভয়াবহ সহিংসতার শিকার। আন্তর্জাতিক এই দিবস আমাদের সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে। দখলদার ইসরায়েলের বর্বরতা ও ভয়াবহতার শিকার হয়ে ফিলিস্তিনের হাজার হাজার নারী ও মেয়ে এ পর্যন্ত শাহাদাত এবং পঙ্গুত্ববরণ করেছেন।’

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি নারী ও মেয়েরা শাহাদাতবরণের পাশাপাশি মারাত্মকভাবে অনাহার ও বাস্তুচ্যুতির শিকার। জোর করে তাদেরকে প্রায় প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্বাস্তুতে পরিণত করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit