শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের ক্রমাগত হামলায় লেবাননে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। অনলাইন টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, শনিবার লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এতে গত দুই মাসে তেল আবিবের হামলায় নারী এবং শিশুসহ ৩ হাজার ৬৭০ লেবানিজ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারী একটি দলকে লক্ষ্যবস্তু করে এই হামলা করেছে ইসরাইল। যাতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে বৈরুতে ইসরাইলের হামলায় ২০ জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ৬৬ জন। ইসরাইলি বোমার আঘাতে গুড়িয়ে যাওয়া অবকাঠামোর ভিতর থেকে হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit