মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ডামুড্যায় মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : ডামুড্যায় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডামুড্যা থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার চরভায়রা গ্রামের সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে একটি স্বর্ণের চেইন নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মারামারিতে রূপ নেয়। এ সময় প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা তাদের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাত পেয়ে মাঠিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit