বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এম.পিসহ ১০৬ জনের নামে মামলা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এম.পি, সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১০৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম আহমেদ শাহীন বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় এ মামলা দায়ের করেন। 

মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এম.পি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সাবেক এম.পি এবাদুল করিম বুলবুল, সাবেক এম.পি মঈন উদ্দিন, সাবেক এম.পি একরামুজ্জামান খোকন। এছাড়া মোকতাদির চৌধুরীর স্ত্রী ফাহিমা খাতুনকেও এ মামলায় আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনাম আরো ৪০-৫০ জনকে আসামী করা হয়। 

ছাত্রদল নেতা ইব্রাহিম আহমেদ অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গভ. মডেল গার্লস স্কুলের সামনে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজন একটি মিছিলে হামলা চালায়। তাদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারি আহত হন। এ সময় মোটর সাইকেল ভাঙচুরসহ ককটেল ফাটিয়ে নাশকতার সৃষ্টি করা হয়।

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit