রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

গাজায় ত্রাণবাহী শতাধিক ট্রাকে লুটপাট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক : গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহরে সহিংস লুটপাট হয়েছে। শনিবার এ ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। গাজায় ১৩ মাসের যুদ্ধে লুটপাটের সবচেয়ে বাজে ঘটনাগুলোর এটি একটি।

ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) সোমবার একথা জানিয়েছে। ইউএনআরডব্লিউএ এর ঊর্ধ্বতন জরুরি ত্রাণ বিষয়ক কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেছেন, তাদের সংস্থার খাবারসহ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া খাবার ওই ট্রাকের বহরে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

খাদ্যবাহী এ ট্রাক বহরকে স্বল্প সময়ের নোটিশে কেরেম শালোম সীমান্ত ক্রসিং থেকে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল। তারপরেই ট্রাকের বহরে লুটপাট হয়।

তিনি বলেন, এ ঘটনা দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য সেখানে প্রবেশের গুরুতর চ্যালেঞ্জ সামনে নিয়ে এসেছে। লুটপাটের সময় মানুষজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান ওয়াটারিজ।

পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে কিছু করা না গেলে গাজায় মারাত্মক খাদ্য সংকট দেখা দেবে। এতে ত্রাণ সাহায্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা ২০ লক্ষাধিক মানুষের জীবন আরও বিপন্ন হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit