শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ক্লোজডাউন ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। আজ সোমবার সচিবালয়ে অনশনে বসা শিক্ষার্থী প্রতিনিধি দল কলেজে ফিরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচিবালয় থেকে আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালিত হবে।

এছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না বলেও জানান তারা। সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানানো হয়। এর আগে, আজ বেলা ১১টার দিকে মহাখালীর রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

তখন রাজধানীর মহাখালী হয়ে বের হওয়া দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ট্রেন চলাচলও বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা বিকাল ৪টার দিকে অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। অবরোধ শেষে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। সেখানে গিয়েও তারা অনশন কর্মসূচি পালন করেন। সর্বশেষ সংশ্লিষ্টদের আশ্বাসে তারা অনশন শেষ করে ক্যাম্পাসে ফেরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit