সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে দলে জাহানারা, আছেন তাজও

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুটা হবে ওয়ানডে দিয়ে। এই ফরম্যাটের সিরিজের জন্য ঘোষিত দলে ফেরানো হয়েছে অভিজ্ঞদের। লম্বা সময় পর ডাক পেয়েছেন জাহানরা আলম ও শারমিন আক্তার সুপ্তা।  

তাদের সঙ্গে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলাও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ডাক পাওয়া তাজ নেহার এবার সুযোগ পেয়েছেন ওয়ানডেতে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।

গত বছর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন জাহানারা। এরপর জাতীয় দল থেকে একরকম বাদই পড়ে গিয়েছিলেন তিনি। পরে টি-টোয়েন্টিতে ফিরলেও ওয়ানডেতে তার ফেরা হলো এবার। সুপ্তার ফেরা ২০২৩ সালের জুনের পর।

এ বছরের মার্চের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়েই এই ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। এই সিরিজে নতুন মুখ তাজ নেহার। অক্টোবরে নারী বিশ্বকাপে অভিষেকের পর তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু ওয়ানডেতে সুযোগ পেলেন প্রথমবার।

আগামী ২৭ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ নারী দল। এরপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বর তিন টি-টোয়েন্টি হবে সিলেটে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit