বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

রাশিয়ার গভীরে হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর হামলা চালানোর অনুমতি দিয়েছেন। তার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সার্বিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকসান্দার ভুলিন বলেছেন, এই সিদ্ধান্ত সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে।

রুশ বার্তা সংস্থা তাসের রিপোর্ট অনুযায়ী, ভুলিন সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘সার্বিয়ার এমন কোনো সরকার নেই যে, নির্বাচন হেরে এবং টেকনিক্যাল ম্যান্ডেট নিয়ে এমন একটি সিদ্ধান্ত নেবে, যা দেশের জন্য সুদূরপ্রসারী পরিণতি বয়ে আনবে। অথচ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দীর্ঘ-পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন, যা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। তিনি এই সিদ্ধান্ত যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু করার উদ্দেশ্যে নিয়ে থাকেন, তবে এটি সবচেয়ে ‘উপযুক্ত সময়েই’ নেওয়া হয়েছে’।

ভুলিন আরও উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে যৌক্তিকভাবে প্রশ্ন তুলেছেন, ‘কেন বাইডেন শারীরিক ও মানসিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে অক্ষম। অথচ তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে সক্ষম, যা বিশ্বকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে?’ সার্বিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে যখনই সার্বিয়ার গণতন্ত্র নিয়ে মন্তব্য করা হয়, তাদের প্রথমে নিজেদের গণতন্ত্রের অবস্থা নিয়ে তুলনা করা উচিত। আমেরিকান ডেমোক্র্যাটদের নীতি—যেমন সামরিক হস্তক্ষেপ এবং রঙিন বিপ্লবের রাজনীতি—একটি পতনশীল বিশ্ব তৈরি করেছে, যা পুরো পৃথিবীকে সঙ্গে নিয়ে ধ্বংস হতে চায়’।

ভুলিন আরও জোর দিয়ে বলেন, ‘মার্কিন নির্বাচনের ফলাফল কেবল মার্কিন গণতন্ত্রের জন্যই প্রাসঙ্গিক নয়। এটি পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে’। বিশেষজ্ঞরা মনে করছেন, ভুলিনের এই মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, বিশেষত মার্কিন-রাশিয়া সম্পর্কের চলমান সংকটের প্রেক্ষাপটে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit