রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ার প্রবীণ উপস্থাপক অ্যালান গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের জনপ্রিয় রেডিও উপস্থাপক এবং প্রাক্তন ওয়ালাবিস কোচ অ্যালান জোনস যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশের চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড সোমবার সকালে সিডনির বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।

তিনি ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় থেকে গণমাধ্যমের সঙ্গে জড়িত। সিডনির রেডিও স্টেশন ২জিবি ও ২ইউই এবং টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজে বিভিন্ন জনপ্রিয় শো করেছেন অ্যালেন। গত বছরের নভেম্বরে সর্বশেষ মাইক্রোফোনের সামনে বসেছিলেন ৮৩ বছর বসয়ী অ্যালান। ওই সময় এডিএইচ টিভি নামের একটি সংবাদভিত্তিক টেলিভিশনে শো করেন অ্যালেন। ২০২১ সালের শেষ দিকে স্কাই নিউজ ছাড়ার পর তিনি ওই টিভিতে যোগ দিয়েছিলেন।

বেতার মাধ্যমে আসার আগে তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। এরপর রাজনীতিতে আসেন। ১৯৭০-৮০–এর দশকে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজারের উপদেষ্টা ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেন।

১৯৮৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যালেন জোনস অস্ট্রেলিয়ার পুরুষ রাগবি ইউনিয়ন দলের প্রধান প্রশিক্ষণ ছিলেন। তাঁর অধীন দলটি ১০২টি ম্যাচ খেলে ৮৬টি জয় ছিনিয়ে এনেছিল। তাঁর সময় দলটি যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ‘গ্র্যান্ড স্লাম’ জিতেছিল।

এক বিবৃতিতে আজ নিউ সাউথ ওয়েলসের পুলিশ বলেছে, ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিপীড়ন ও যৌন স্পর্শের ঘটনাগুলোর অভিযোগ তদন্তে গত মার্চে একটি দল গঠন করা হয়েছিল। এর সাত মাস পর অ্যালেন জোনসকে গ্রেফতার করা হলো। সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit