রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আর্জেন্টিনা স্কোয়াডে ৬ ইনজুরি, দুশ্চিন্তায় স্কালোনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার সকাল ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাজ। দলের মোট ছয় গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে পড়েছেন, যে কারণে দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে স্কালোনিকে।

যে ছয়জন ইনজুরিতে পড়েছেন তারা হলেন- ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস টালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, জের্মান পেৎজেল্লা, নিকোলাস গঞ্জালেস।

বছরের শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগে ইনজুরিতে পড়েন জের্মান পেৎজেল্লা। এরপর থেকেই শুরু। মাঝে ফাকুন্দো মেদিনাকে ডেকে নিলেও এবার হয়ত নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতেই নেই কোচ স্কালোনি। স্কোয়াডে মোট ছয় তারকা এখন আছেন ইনজুরির কবলে। 

পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ছয় তারকার ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম। যাদের মধ্যে তিনজন পুরোপুরি স্কোয়াডের বাইরে। 

নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসির দলটি ২-১ গোলে হেরেছিল। ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বাভাবিকভাবে যদিও তারাই ম্যাচটিতে ফেবারিট হিসেবে নামবে। আগামী বুধবার ভোর ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু। চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো।

প্যারাগুয়ে ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছেন মোলিনা, তার অনুপস্থিতিতে পেরু ম্যাচে সেই পজিশনে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে নেমে। ডান পায়ের আঙুলে চোট পাওয়া রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। এ ছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেও স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। শেষ ম্যাচে তালিয়াফিকোও কাঁধে হালকা চোট পেয়েছিলেন।

শেষ ম্যাচে হারের পরও বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান ব্রাজিলের।

ক্রিশ্চিয়ান রোমেরো: ডানপায়ের বুড়ো আঙুলে আঘাতের কারণে দলের বাইরে। 
নাহুয়েল মলিনা: ডান পায়ের উরুর মাংশপেশিতে অস্বস্তি 
নিকোলাস টালিয়াফিকো: প্যারাগুয়ে ম্যাচে কাঁধে আঘাত। 
লিসান্দ্রো মার্টিনেজ: লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ইনজুরি।
জের্মান পেৎজেল্লা: মাংসপেশির অসুস্থতায় দলের বাইরে। 
নিকোলাস গঞ্জালেস: ডান পায়ের হাড়ে ইনজুরি। 

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit