রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

বান্ধবীকে বাঁচাতে সুইমিং পুলে ঝাঁপ দুই তরুণীর, মারা গেলেন সবাই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মাঙ্গালুরুতে। ছুটি কাটাতে সেখানকার সমুদ্র সৈকতের কাছে একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিন বান্ধবী। কিন্তু ঘুরতে গিয়ে তিনজনই চলে গেলেন না ফেরার দেশে। ওই তিন বান্ধবী রিসোর্টের সুইমিং পুলের পানিতে ডুবে মারা গেছেন। সিসিটিভির ফুটেজে সেই চিত্র ধরা পড়েছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিহত তিনজন হলেন- নিশিতা এমডি (২১), পার্বতী এস (২০) এবং কার্তানা এন (২১)। তারা তিনজনই ইঞ্জিনিয়ারিং বিভাগে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিল। ছুটিতে ভাজকো সমুদ্র সৈকতের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে একটি সুইমিং পুলে নেমে এমন করুণ পরিণতি ডেকে আনে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনজনের মধ্যে একজন সুইমিং পুলে নামার পর হঠাৎ করে এর গভীরে চলে যায়। এ সময় আরেকজন তাকে বাঁচাতে পুলে নেমে পড়েন। কিন্তু সেও চেষ্টা করে ব্যর্থ হলে তৃতীয়জন তাদের দু’জনকে বাঁচাতে গেলে তিনজনই পানিতে ডুবে মারা যায়।

পুলিশ জানিয়েছে, তাদের মৃতদেহ পুলে ভাসতে দেখে রিসোর্টের একজন কর্মী পুলিশকে খবর দেয়। তবে ঘটনার সময় সেখানে কোনও লাইফ গার্ড ছিল না। এমনকি পুলের গভীরতা সম্পর্কে কোনও নির্দেশনাও ছিল না।

মালালুরু পুলিশ কমিশনার অনুপম আগারওয়াল বলেন, পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। রিসোর্টে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit