বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২, আহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গোলাগুলিতে দুই জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রবিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন

রবিবার সন্ধ্যায় এক নিউজ কনফারেন্সে পুলিশ সুপার অ্যানে কির্কপ্রাট্রিক বলেন, সেখানে দুটি পৃথক ঘটনা ঘটে। দুটি পৃথক শুটিং ইভেন্ট ছিল। ৪৫ মিনিটের ব্যবধানে সেখানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, এ সময় হঠাৎ করে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এক বন্দুকধারী গাড়ি নিয়ে এসে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায়। এতে এ ঘটনা ঘটে। গুলিতে নয় জন গুরুতর আহত হয়েছেন। তবে তারা সবাই বেঁচে আসেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। 

গোলাগুলিতে দুটি অস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা অস্ত্র দুটি ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছে। তবে পুলিশ ওই অস্ত্রের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। 

পুলিশ জানায়, দ্বিতীয়বার গোলাগুলিতে দুই জন নিহত হয় এবং একজন গুরুতর আহত হয়। তবে পুলিশ এটা নিশ্চিত করতে পারেনি যে দুই দফায় গুলি চালানো ব্যক্তিরা একই গোষ্ঠী কিনা। 

হামলাকারীদের চিহ্নিত করার জন্য যাদের কাছে ওই ঘটনার ভিডিও কিংবা ছবি রয়েছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ। 

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit