বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন ইরানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেহরানে দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়।

ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে, এইসব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যে গুলো সরাসরি ইসরাইলে আঘাত হানতে সক্ষম। ইরানের নাগরিকদের ইচ্ছে, ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন টরু প্রমিজ-থ্রি’ পরিচালনা করা হোক। যা ‘ওয়ান ও টুর’র চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী। এই অপারেশন সম্পর্কে নেতানিয়াহুর প্রশাসন কল্পনাও করতে পারবে না।

সমরাস্ত্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেছেন, ‘আমরা চাই অপারেশন টরু প্রমিজ-থ্রি প্রথম দু’টি হামলার চেয়ে আরো ভয়াবহ হোক। হামলা এমনিভাবে করতে হবে যাতে শত্রু পক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়।’
অপর এক ইরানি নাগরিক বলেছেন, ‘আমি অত্যন্ত খুশি যে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত হয়েছে। যা দেখে শত্রু পক্ষ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি কল্পনাও করবে না।’

ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়ে আরেক ইরানি বলেছেন, ‘আমরা যদি জবাব না দেই, তাহলে প্রতিপক্ষ আমাদের ওপর আরো চড়াও হবে। তাই আমি সরকারকে বলতে চাই, ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের কড়া জবাব দেওয়া হোক।’

এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এমন সমরাস্ত্র প্রদর্শনী নেতানিয়াহু প্রশাসনের জন্য অনেকটা ভীষণ চাপ বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের জাতীয গোয়েন্দা সংস্থার হিসেব অনুযায়ী মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংখ্যক ও শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে। এই বিষয়ে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে ইরান অবশ্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি। -বাসস

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit