বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

যে কারণে ইন্ডাস্ট্রিকে অমানবিক বললেন বিদ্যা বালান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবি সফল এমন নয়। সম্প্রতি বেশ কিছু এই ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এই সূত্র সব সময় কার্যকরী নাও হতে পারে। 

সম্প্রতি বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এই প্রসঙ্গে জানান, ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের ওপর বিষয়টি নির্ভর করছে। তার কথায়, সব ছবিকে একই গোত্রে ফেলে দিলে ঠিক হবে না। আমরা এটা কখনও বলতে পারি না যে, তারকাখচিত ছবি মানেই বক্স অফিসে সফল। এমন অনেক ছবি রয়েছে, একাধিক বড় তারকা থাকা সত্ত্বেও ছবি অসফল। উদাহরণস্বরূপ, ‘স্ত্রী ২’, ‘সিংহাম এগেইন’, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির কথা তুলে ধরলেন অভিনেত্রী। 

বিদ্যা বলেন, কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কাজ করে না। তাছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে আমাদের। 

তিনি বলেন, ছবি ভালো হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে। তবে একটি বিষয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন বিদ্যা। কিছু ছবি আদতেই ভালো কিন্তু ছবি বিতরণের (ডিস্ট্রিবিউশন) ক্ষেত্রে গাফিলতি থেকে যায়। ফলে বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে পারে না ছবিটি। 

ইন্ডাস্ট্রিকে অমানবিক আখ্যা দিয়ে বিদ্যা বলেন, বলিউড ইন্ডাস্ট্রি রহস্যজনক ও অমানবিক। কারণ অনেক সাফল্য থাকা সত্ত্বেও কেউ পর পর একাধিকবার অসফল হলেই তাকে ছুড়ে ফেলে দিতে দ্বিধা করে না। এটা মেনেই কাজ করতে হয়।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit