শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

৪ ঘণ্টা পর টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ (ফ্রেশ টিস্যু) তৈরির কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ ভোরে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কারখানার শ্রমিকরা জানায়, ভোরে ফ্রেস টিস্যুর উৎপাদনকারী এই পেপার এন্ড পলপ কারখানাটির চারতলা বিশিষ্ট গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে৷ এসময় কারখানায় থাকা শ্রমিক- কর্মচারী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচা মাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুনের শিখা বেড়ে যায়।

পরে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল জানান সোনারগাঁ গজারিয়া ও গজারিয়া বিসিক, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit