শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে সর্বাত্মক কর্মসূচিতে যাবেন ঢাবি শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাত কলেজের ভর্তি প্রক্রিয়ায় না যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনা; ঢাবি শিক্ষকদের সাত কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাক্টক্যাল পরীক্ষা ও ভাইভা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অবহেলা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা বা অস্তিত্বের সংকট; আন্তর্জাতিক র‌্যাঙ্কিং গণনার ক্ষেত্রে অধিভুক্ত সাত কলেজকেও বিবেচনা করা হয় বিধায় ঢাবির অবস্থান নিম্নগামী হওয়া ইত্যাদি সমস্যা তুলে ধরেন।
সম্মেলনে আরবি বিভাগের শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থী। এই ৪৩ হাজার শিক্ষার্থীর ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের প্রায় ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীর দায়িত্বভার গ্রহণ করেছে। যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো আপনারা অবিলম্বে অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবি যদি অধিভুক্ত বাতিল না করে ফের শিক্ষার্থী ভর্তি নেয়, তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহির আওতায় আনা হবে। শিগগিরই আমরা আমাদের দাবি বাস্তবায়নে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করব।’

দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন। এমনকি অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরাও। এদিকে উপদেষ্টা পরিষদ সাত কলেজকে ঢাবির অধিভুক্ত রেখেই তাদের জন্যে আলাদা অবকাঠামো নির্মাণের ঘোষণা দেয়।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit