মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

এখনো উদ্ধার হননি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অপহৃত ৪ জেলে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার পালংখালী নাফ নদী থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার তিন দিনেও নিখোঁজ চার জেলের এখনো হদিস মেলেনি। 

গত ১৪ নভেম্বর পাঁচ বাংলাদেশি জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হন।

এরপর গতকাল শনিবার তাদের মধ্যে একজনের মরদেহ ভেসে আসে। বাকি তিনজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।  

নিখোঁজ থাকা চার জেলে হলেন, পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।

আর উদ্ধার হওয়া মরদেহটি পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশরের (১৯) বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) যারীন তাসনিম তাসিন বলেন, গত ১৪ নভেম্বর মাছ শিকারে গিয়ে পাঁচ বাংলাদেশি জেলে অপহরণের শিকার হন। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit