বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে একটি নৌকাসহ বাংলাদেশী পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বুধবার সকাল সাড়ে ৮টার বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের আলী আহমদের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে আক্কল আলী ও নুর হোসেন, কালু মিয়ার ছেলে সাবের হোসেন এবং নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম।

একটি নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট্ট জাল নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে।

ওই সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে এদের ধরে নিয়ে যায় বলে জানান শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি।

ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে খোঁজখবর নেয়ার কথা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

কিউএনবি/অনিমা/১৩ আগস্ট ২০২৫/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit