বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সজিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত যুবক একই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আকতার আলী ঘটকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সজিব অতিরিক্ত কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপর চড়ে যাওয়ার সময় ঝাউদিয়া এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হলে ঘটনাস্থলে ট্রাকের ওপরেই তার মৃত্যু হয়।

দূর্ঘটনার বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, বিদ্যুৎপৃষ্টে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, সড়কে ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তার অতিরিক্ত খড়ি বোঝায় ট্রাকের খড়ির সাথে আটকিয়ে গেলে তা ছাড়াতে গিয়ে সজিব বিদ্যুৎপৃষ্ট হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit